জামায়াত নেতাকে গাড়িতে তুলে মারধর করে ফেলে গেল দুর্বৃত্তরা

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৬:০৮ পিএম

নাটোরের সিংড়ায় জামায়াতে ইসলামীর এক নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে মারধর করে রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত জামায়াত নেতার নাম আব্দুর রাজ্জাক। তিনি ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও করচমারিয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ২টায় নামাজ শেষে ফেরার পথে উপজেলার কালিগঞ্জ এলাকা থেকে অস্ত্র দেখিয়ে জামায়াতের ওই নেতাকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। পরে পার্শ্ববর্তী নন্দীগ্রাম উপজেলার একটি সড়কে চোখ বাঁধা ও রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান তারা।

নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, এমন একটা ঘটনা শুনেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত