নেইমারের রেজিস্ট্রেশন স্থগিত করছে আল হিলাল

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম

হাঁটুর চোটে পড়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে যাওয়া নেইমারের রেজিস্ট্রেশন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে আল হিলাল। 
গত ১৮ অক্টোবর উরুগুয়ে-ব্রাজিল ম্যাচে হাটুর চোটে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরে তার অস্ত্রোপচার করা হয়। পুনর্বাসন প্রক্রিয়া শেষে মাঠে ফিরতে অনেক সময় লাগবে তার। এই মৌসুমে তাকে পাওয়ার সম্ভাবনা দেখছে না সৌদি ক্লাব। 
এই অবস্থায় বসে থাকারও উপায় নেই। কিন্তু সৌদি লিগের নিয়মানুযায়ী সর্বোচ্চ ৮ জন বিদেশি খেলোয়াড় রাখতে পারবে আল হিলাল। তাই নেইমারের রেজিস্ট্রেশন স্থগিত করে সে জায়গায় জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে আরেকজন বিদেশীকে দলভুক্ত করতে চাচ্ছে আল হিলাল। 
গত আগস্টে নাটকীয়ভাবে পিএসজি থেকে নেইমারকে কিনে নেয় আল হিলাল। এরপর খেলা আল হিলালের ১৯ ম্যাচের মাত্র ৫টিতে খেলতে পেরেছেন নেইমার। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত