ট্রেনে চড়ে হারিয়ে যাওয়া দুই শিশুকে খুঁজে দিল পুলিশ

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০২:৩৭ এএম

ট্রেনে চড়ে হারিয়ে যাওয়া গাইবান্ধার দুই শিশুকে পরিবারের কাছে তুলে দিল বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে  তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়। উদ্ধার দুই শিশু গাইবান্ধার ফুলছড়ি থানার কাতলামারী গ্রামের আবদুল খলিলের ছেলে শাকিল আহম্মেদ (১১) ও আবদুস সালামের ছেলে রাশেদুল ইসলাম (১২)।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, শিশু দুটি গাইবান্ধা স্টেশনে ঘুরতে এসে ট্রেনে উঠে পড়ে। পরে সান্তাহার জংশন স্টেশনে নেমে ঘোরাঘুরি করার সময় রেলওয়ে পুলিশ তাদের সঙ্গে কথা বলে জানতে পারে তারা ভুলে ট্রেনে চড়ে চলে এসেছে। তাদের কাছ থেকে পাওয়া মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে পরিবারকে খুঁজে বের করে শিশু দুটিকে হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত