জামায়াতকে নিয়ে টুকুর মন্তব্য, বিএনপি বলছে একান্ত ব্যক্তিগত

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০১:৫৯ পিএম

বিদেশে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সম্প্রতি ভারতের একটি দৈনিকে জামায়াত ইসলামীকে নিয়ে একটি মন্তব্য করেছেন। টুকুর এই বক্তব্যকে ব্যক্তিগত বলে দাবি করছে বিএনপি। একই সঙ্গে তার বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে দলটি।

শনিবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এসব তথ্য জানান। 

রিজভী বলেন, ‘সম্প্রতি ভারতীয় একটি ইংরেজী দৈনিক 'দ্যা হিন্দু'তে প্রদত্ত এক সাক্ষাতকারে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সেকুলারিজম, পলিটিক্যাল ইসলাম সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কিত যে মতামত প্রদান করেছেন, সেসব বক্তব্য এবং মতামত একান্তই তার নিজস্ব, এর সাথে দলের কোন সম্পৃক্ততা নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত