প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রাইম ব্যাংক এর কম্বল প্রদান

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম

প্রাইম ব্যাংক আসন্ন শীতকালে অসহায় মানুষদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক লাখ কম্বল প্রদান করেছে।

গতকাল শুক্রবার (১০ নভেম্বর) গণভবনে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রাইম ব্যাংকের পক্ষে ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান আনোয়ার উদ্দিন চৌধুরী এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ কম্বল হস্তান্তর করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত