আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে শ্রীলঙ্কা

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১১:৫৬ পিএম

শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্যপদ স্থগিত করার পর এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। দেশটির ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বিধি লঙ্ঘনের দায় এনে তাৎক্ষণিকভিত্তিতে সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেয় আইসিসি। 

এর বিরুদ্ধে আইসিসির বিরোধ মীমাংসা কমিটিতে (ডিআরসি) আপিল করার কথা জানিয়েছেন রোশান রানাসিংহে। রাজধানী কলম্বোয় সংবাদকর্মীদের তিনি  বলেছেন, ‘শ্রীলঙ্কার ওপর আরোপ করা আইসিসির এ নিষেধাজ্ঞা অবৈধ। অভিযোগের জবাব দেওয়ার সুযোগ না দিয়েই হীন উদ্দেশ্যে আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটা ঠিক হয়নি। আইসিসির এ সিদ্ধান্ত বিস্ময়কর এবং নৈতিকতাবিরোধী। তারা আমাদের দেশকে কীভাবে অভিযুক্ত করতে পারে!’

শুক্রবার আইসিসির বোর্ড সভায় স্থগিতাদেশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত