অবরোধের সমর্থনে শান্তিনগরে বিক্ষোভ মিছিল

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০১:১৩ পিএম

বিএনপির মহাসমাবেশে হামলা, শীর্ষ নেতাদের গ্রেপ্তার এবং সরকার পতনের একদফা দাবিতে ডাকা অবরোধের চতুর্থ দফার দ্বিতীয় দিনে সোমবার সকালে রাজধানীর শান্তিনগরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল।

বিক্ষোভ মিছিলটি শান্তিনগর মোড় থেকে শুরু হয়ে মালিবাগ হয়ে মৌচাক গিয়ে শেষ হয়। এসময় স্বেচ্ছাসেবক দল মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রদলের সহসভাপতি আক্তার হোসেন, মাহবুবুর রহমান, মোহাম্মদ শরিফসহ অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত