মদিনায় ওয়াশিং মেশিনে আটকে পড়ল শিশু, অতঃপর ...

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম

সৌদি আরবের মদিনায় ওয়াশিং মেশিনে আটকে পড়া এক শিশুকে উদ্ধার করা হয়েছে। মাইক্রো ব্লগিং সাইট এক্সে সৌদি ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স এ তথ্য নিশ্চিত করেছে। খবর গালফ নিউজের।

প্রতিবেদনে বলা হয়, সিভিল ডিফেন্স ওয়াশিং মেশিন থেকে শিশুটিকে উদ্ধার করার সময়ের একটি ছবি শেয়ার করেছে। তবে শিশুটির নাম ও বয়স উল্লেখ করা হয়নি। কীভাবে সে ওয়াশিং মেশিনে আটকা পড়েছিল তাও জানা যায়নি। তবে উদ্ধারের পর শিশুটি সুস্থ রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি মিডিয়া বেশ কিছু দুর্ঘটনায় খবর দিয়েছে যার সঙ্গে শিশুরা জড়িত। চলতি বছরের শুরুতে এক শিশুর পেট থেকে ম্যাগনেটিক চেইন অপসারণ করে সার্জনরা। প্রায় তিন ঘণ্টার অপারেশনে ওই ম্যাগনেটিক চেইন বের করা হয়, যা তিন বছর ধরে শিশুটির পেটে ছিল।

চিকিৎসকরা শিশুদের ম্যাগনেটিক বস্তুর সঙ্গে খেলা করার বিষয়ে অভিভাবকদের সতর্ক করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত