সিএনজিচালিত অটোরিকশা-সাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১০:২৫ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. নুর উদ্দিন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

সোমবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে চন্দনাইশ উপজেলার বরমা-বৈলতলী সড়কের বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর উদ্দিন চন্দনাইশ পৌরসভার ৫নং ওয়ার্ড দক্ষিণ হারলা নিজাম উদ্দীন পাড়া এলাকার রিকশা চালক শাহ আলমের ছেলে।

এ ঘটনায় ঘাতক নম্বরবিহীন সিএনজি চালক মো. জাহাঙ্গীরকে (৩২) আটক করেছে পুলিশ। স্থানীয় চন্দনাইশ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

চন্দনাইশ থানার এসআই অজয় চক্রবর্তী জানান, দুর্ঘটনায় নিহত নুর উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। চালককে আটক করে চট্টগ্রাম আদালতে সোর্পদ করা হয়েছে। নিহতের বাবা শাহ আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত