পাবনায় সাংবাদিকের বাড়িতে হামলা অস্ত্রসহ আটক ৪

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১২:৫৭ এএম

পাবনায় উৎপল মির্জা নামে এক সাংবাদিকের বাড়িতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত রবিবার দুপুরে পৌর সদরের দিলালপুর মহল্লায় এ ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক উৎপল মির্জার বাড়ির গেটের তালা ভেঙে হামলাকারীরা ভেতরে ঢুকে রামদা, চায়নিজ কুড়ালসহ ধারালো অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনকে অস্ত্রসহ আটক করে। এ ঘটনায় উৎপল মির্জা বাদী হয়ে মামলা করেছেন। উৎপল মির্জা মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও উত্তরাঞ্চলীয় ব্যুরোপ্রধান।

আটকরা হলেন মুসলিমা খাতুন, মোবারক মোল্লা, জহুরুল ইসলাম ও তানভীর ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত