বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের অপরাজিত ডাবল সেঞ্চুরিকে 'সাদা বলের সর্বকালের সেরা ইনিংস' বলে অভিহিত করেছেন স্যার ভিভ রিচার্ডস।
১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবীয় গ্রেটের করা ১৮৯ রানকে অনেকেই সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস বলে থাকেন। সেই রিচার্ডস মুম্বাইয়ে একটি আলোচনায় বলছেন 'আমি গ্লেন ম্যাক্সওয়েলের (ইনিংস) সেরা বলব। আপনি কল্পনাও করতে পারেননি যে ওই অবস্থা (৯১/৭) থেকে অস্ট্রেলিয়া ম্যাচ জিতবে। আমি গলফ কোর্সে ছিলাম... যখন আমি জানতে পারলাম যে অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে, আমি বিশ্বাস করতে পারছিলাম না। একজন সাবেক ব্যাটসম্যান হিসেবে এরকম একটা ইনিংস দেখতে পারা দারুণ ব্যাটার। এটি একটি অসাধারণ ইনিংস ছিল।'
১৮৯ ইনিংসের কথা স্মরণ করে বলেন, '(ম্যানচেস্টারে) সেদিন আমরা ১০২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছি। ভাবিনা ১৫০ পর্যন্তও যেতে পারব। লাঞ্চের সময় ড্রেসিং রুমে গিয়ে বললাম উইকেটটা ভালো, আমরা বাজে শট খেলে আউট হয়ে যাচ্ছি। কেউ একজন আমার সঙ্গে দাড়াও, যেনো আমরা একটা সম্মানজনক স্কোর গড়তে পারি। মাইক (হোল্ডিং) সঙ্গ দিল, আর আমরা তার দায়িত্বটা পালন করলো। কেউ যদি দেখে থাকেন ম্যাচটা, আমি ওভার ৪-৫টা বল খেলে মাইককে স্ট্রাইক দিয়েছি।' ১০ম উইকেটে রিচার্ডস-হোল্ডিং জুটি ১০৬ রান করে সেদিন। পরে ম্যাচটা জিতেছিল উইন্ডিজই।
রিচার্ডস এই বিশ্বকাপ জয়ে ভারতের সম্ভাবনা দেখছেন, 'ভারত এখন যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে নয়টির মধ্যে নয়টিজিতেছে। অনেকে বলছে যে ওদের সামনে একটা খারাপ ম্যাচ আছে। এটা অনেক বাজে কথা.. আপনি যদি আত্মবিশ্বাসী হন তবে আপনি সব পথ যেতে পারেন। আত্মবিশ্বাস আরও আত্মবিশ্বাস তৈরি করে' ব্যাটিং কিংবদন্তি বলেছিলেন।
