নওগাঁয় ৫৪ শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৬:৫৬ পিএম

নওগাঁয় শিক্ষার্থীদের অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শিক্ষার অবকাঠামোগত উন্নয়নে ৫৪ শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এই সবগুলো প্রকল্প ইতিমধ্যে নির্মাণ কাজ শেষে হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন ২০৪১ বাস্তবায়নে আধুনিক, স্মার্ট বাংলাদেশ গড়তে সুযোগ উপযোগি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী গণ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। 

নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় ১৪৭ কোটি টাকা ব্যায়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৪৫টি ভবন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ৯টি সহ মোট ৫৪টি ভবন নির্মাণ করা হয়েছে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শীর্ষক প্রকল্পের আওতায় ৫২ কোটি টাকা ব্যয়ে ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ তলা ভবন, বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে নজিপুর সরকারি কলেজে ৬ তলা ভবন, তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নে বেসরকারি কলেজ সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ১০ কোটি টাকা ব্যয়ে ৪টি, ১০০ টি উপজেলার একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএসসি) প্রকল্পের আওতায় সাপাহার টি এস সি এবং পত্নীতলা এম বয়তুল্লাহ টি এস সি কলেজ, সদর উপজেলায় খলিষাকুড়ি এলাকায় মো. আব্দুল জলিল ইঞ্জিনিয়ারিং কলেজ।

নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী আবু সাঈদ দেশ রূপান্তরকে জানান, নওগাঁ জেলায় ৫৪ প্রতিষ্ঠানে প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে ছাত্র/ছাত্রীরা নানা সুযোগ সুবিধা পেয়ে থাকেন।

পরিবেশ বান্ধব শিক্ষা অবকাঠামো, গ্রামে গ্রামে শহরের সুযোগ সুবিধা সম্বলিত ভবন, ছাত্র-ছাত্রীর আলাদা সানিটেশন ব্যবস্থা, সোলার প্যানেল, সূর্যের আলো ও বাতাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে অত্যাধুনিক লোভার ব্যবহার করা হয়েছে। এছাড়াও স্মার্ট ক্লাসরুম, শারীরিক প্রতিবন্ধীদের জন্য আলাদা ওয়াশরুম ও রাম্পের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত