দুমকিতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৭:৫১ পিএম

পটুয়াখালীর দুমকিতে সখের বশে খেজুরের রস সংগ্রহের জন্য গাছ কাটতে উঠে বিদুৎস্পৃষ্টে মো. ইউনুচ প্যাদা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কের নিজ বাড়ির আঙ্গিনায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আবদুল হান্নান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রতিবছরের ন্যায় শীত মৌসুমে খেজুরের রস সংগ্রহের জন্য ইউনুচ প্যাদা (৭০) তার বাড়ির আঙ্গিনার একটি খেজুর গাছ কাটতে উঠলে অসর্তকতায় গাছ পরিষ্কারের সময় পাশের পল্লীবিদ্যুৎ লাইনের ওপর ডেগা (শাখা) পাতার সংযোগে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঝুলে পড়ে।

পথচারী ও পরিবারের লোকজন দেখতে পেয়ে মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত