কমলগঞ্জ

ভারতীয় ১২০০ কেজি অবৈধ চিনিসহ গ্রেপ্তার ১

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১২:৩০ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ কাঁচাবাজারে (ভেতর বাজার) অভিযান চালিয়ে ১ হাজার ২০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে জমশেদ খাঁন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

অভিযান পরিচালনাকারী কমলগঞ্জ থানার এসআই পবিত্র শেখর দাস জানান, ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ইন্ডিয়ান হোয়াইট সুগার লেখা ভারতীয় একটি কোম্পানির ২৪ বস্তায় (প্রতি বস্তায় ৫০ কেজি) ১২০০ কেজি চিনি জব্দ করা হয়।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী দেশ রূপান্তরকে বলেন, ‘চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আনার অপরাধে আটক জমশেদ খাঁন এবং পলাতক একজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত