নওগাঁয় শিক্ষার অবকাঠামোগত উন্নয়নে ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত অ্যাকাডেমিক ভবন নির্মাল করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এসব ভবনের নির্মাণকাজ শেষে ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে।
নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় ১৪৭ কোটি টাকা ব্যয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে ৪৫টি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ৯টি ভবন নির্মাণ করা হয়। এরমধ্যে রয়েছেÑ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শীর্ষক প্রকল্পের আওতায় ৫২ কোটি টাকায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ তলা ভবন নির্মাণ, বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পে সোয়া ৬ কোটি টাকায় নজিপুর সরকারি কলেজে ৬ তলা ভবন, তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নে বেসরকারি কলেজসমূহের উন্নয়ন প্রকল্পে ১০ কোটি টাকায় ৪টি ভবন এবং ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) প্রকল্পের আওতায় তিনটি কলেজ প্রতিষ্ঠা।
নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, ‘জেলায় ৫৪ প্রতিষ্ঠানে প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীরা নানা সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।’
