নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিশু আবদুর রাহিমের (৫) ব্লাড ক্যানসার ধরা পড়ে চার মাস আগে। এরপর বাবা ইব্রাহিম খলিল চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করান। গত ১৯ সেপ্টেম্বর রাহিমকে ভারতের দিল্লির অম্রিতা ইনস্টিটিউট সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, দ্রুত রাহিমের বোনম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে।
ইব্রাহিম খলিল বলেন, ‘চিকিৎসাব্যয় বহন করে আমরা এখন সর্বস্বান্ত হয়ে পড়েছি। রাহিমের বোনম্যারো ট্রান্সপ্লান্ট করতে ৩০ লাখ টাকার প্রয়োজন।’ কুমিল্লা সদর উপজেলার অশোকতলা রেল গেইট সংলগ্ন বাড়ির রাহিমের বাবা ইব্রাহিম খলিল সন্তানকে বাঁচাতে সচ্ছল ও বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা ইব্রাহিম খলিল, ০১৬৭০৩২৭৪০৩-বিকাশ-নগদ পার্সোনাল। কুমিল্লা সোনালী ব্যাংক হিসাব নম্বর-১৩০৯৪০১০৩৮৬৩৫ হাবিবা আক্তার (মা)।
