দুর্যোগ ব্যবস্থাপনায় ৪২ কোটি টাকা দিচ্ছে জাপান

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৩:১৮ এএম

বন্ধুত্ব এবং সহযোগিতার অংশ হিসেবে জাপান সরকার নবগঠিত অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিসট্যান্টস (ওএসএ) কর্মসূচির অধীনে বাংলাদেশকে ৫৭৫ মিলিয়ন জাপানি ইয়েন বা ৪২ কোটি ২৬ লাখ টাকা অনুদান দিচ্ছে। সামুদ্রিক নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং দুদেশের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধনকে শক্তিশালী করাই এই অনুদানের উদ্দেশ্য।

গতকাল বুধবার ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি এক্সচেঞ্জ নোট (ই/এন) স্বাক্ষরিত হয়। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার-উজ-জামান এবং জাপান সরকারের পক্ষে দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে সই করেছেন।

বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধিতে বরাদ্দকৃত অনুদান ব্যবহার করা হবে। ২০২৩ সালে বাংলাদেশ এই কর্মসূচির আওতায় কয়েকটি সমুদ্রগামী বোট পাবে, যা বাংলাদেশের বিস্তৃত সমুদ্র উপকূলের নিরাপত্তা নিশ্চিতকল্পে ব্যবহার করা হবে। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত