বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে এখন মেলবোর্নে বাংলাদেশ ফুটবল দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ বিকাল ৩টায় মাঠে নামছে তারা। সবশেষ খেলা মালদ্বীপ ম্যাচ থেকে একাদশে দুটি পরিবর্তন এনেছে সফরকারীরা।
মালদ্বীপের বিপক্ষে লাল কার্ড দেখায় খেলতে পারছেন না মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা। তার জায়গায় দলে ফিরেছেন মজিবুর রহমান জনি।
সেন্টার ডিফেন্ডার শাকিল হোসেনের পরিবর্তে খেলছেন হাসান মুরাদ। শুরুর একাদশে জায়গা হয়নি শেখ মোরসালিনের। বেঞ্চে আছেন এই তরুণ।
র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের পার্থক্য অনেক। তালিকায় অস্ট্রেলিয়ার অবস্থান ২৭, বাংলাদেশ আছে ১৮৩তম স্থানে। শক্তিশালী দলটির বিপক্ষে তাই রক্ষণাত্মক কৌশলে খেলতে যাচ্ছে বাংলাদেশ।
লড়াইটা যে একপেশে হতে যাচ্ছে, সেটাও বলা যায়। তবে সেখান থেকে ইতিবাচক কিছু নিয়ে ফিরতে চায় বাংলাদেশ দল।
বাংলাদেশ দল:
গোলরক্ষক: মিতুল মারমা
ডিফেন্ডার: সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী ও হাসান মুরাদ।
মিডফিল্ডার: জামাল ভুইয়া, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা ও মজিবুর রহমান জনি।
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।
