ফের আলোচনায় আদিত্য-অনন্যার প্রেম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম

আদিত্য রায় কাপুর আর অনন্যা পাণ্ডের প্রেম বলিউডে এখন আলোচিত বিষয়। অনন্যা আর আদিত্য এর আগেও অনেকের প্রেমে পড়েছেন। তবে সেইসময় অনেক ছিল গোপনীয়তা। এখন দেয়াল ভাঙছেন ধীরে ধীরে।

গত বছর এই সম্পর্কের শুরু হয়েছিল মনীশ মালহোত্রার দীপাবলির পার্টির সময়। একসঙ্গে ধরা দেন। পরে, তাঁরা মনীশের জন্য র‌্যাম্পেও হাঁটেন একসঙ্গে। পরে দেখা যায় অনন্যার জন্মদিনে দুজন ম্যালদ্বীপে একসঙ্গে ছুটি কাটিয়ে ফেরেন মুম্বাই বিমানবন্দরে। 

বৃহস্পতিবার ১৬ নভেম্বর আদিত্যর জন্মদিনে ভালোবাসায় ভরিয়ে দিলেন চাঙ্কি-কন্যা প্রাক্তন প্রেমিককে। গাছগাছালি ঘেরা জায়গায় তোলা আদিত্যর একটা ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন AD’। সঙ্গে একটি রামধনু ও হার্টের ইমোজি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত