ব্যাথাতেই আনন্দ- এমনই একটি ক্যাপশন দিয়ে শাকিব খানের সঙ্গে রোমান্টিক মুহূর্তের ছবি শেয়ার করলেন বলিউড অভিনেত্রী। সম্প্রতি বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে নিয়ে ভারতের বেনারসে শুরু হয়েছে দরদ সিনেমার শুটিং। যার হিন্দিতে নাম দেওয়া হয়েছে দার্দ। যখন সিনেমার শুটিংয়ে ডুবে আছেন শাকিব খান, তখনই সোনাল চৌহান একটু রিলাক্স মুডেই প্রকাশ করলেন দুজনের একটি ছবি।
সোনালের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশিত ছবিতে দেখা যায়, নায়িকাকে জড়িয়ে ধরে আছেন শাকিব। এই ছবিতে মুগ্ধ নেটিজেনরা। তারা ভালোবাসার ইমোজি দিয়ে ভরিয়ে দিচ্ছেন। লাল ব্লাউজের সঙ্গে হলুড শাড়িতে নজর কেড়েছেন সোনাল। ছবির সঙ্গে ক্যাপশনের যেন দারুণ মিল। একদফা বৃষ্টি শেষে যেমন রোদ ওঠে, তেমনই এই ছবি বলছে একটা বেদনার পর্ব শেষে আনন্দময় সময় এসেছে।
বাংলাদেশি অভিনেতা হিসেবে প্রথম্বার প্যান ইন্ডিয়ান ছবি করতে যাচ্ছেন শাকিব খান। এই ছবিতে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সোনাল চৌহান। যিনি ইমরান হাসমি, প্রভাস, অমিতাভ বচ্চনসহ তামিল, তেলুগুর নামকরা অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন।
