দুবাইয়ে চলছে আন্তর্জাতিক এয়ার শো

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৬:৩৭ এএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক এয়ার শো। ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই এয়ার শো চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

আন্তর্জাতিক এই এয়ার শোতে নিজস্ব প্যাভিলিয়ন নিয়ে অংশগ্রহণ করেছে বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্স কোম্পানি ও প্রতিষ্ঠান। এয়ার শোতে আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো আকাশে তাদের দক্ষতা এবং সক্ষমতা প্রদর্শন করে দর্শনার্থীদের উদ্দেশ্যে।

এয়ার শোর বিমান মহড়ার কারণে দুবাইয়ের আকাশ ছিল সামরিক জেট এবং অত্যাধুনিক বিমান প্রদর্শনীর দখলে। এয়ার শোতে ইন্ডিয়া এবং পাকিস্তানের এয়ারলাইন্সগুলো অংশ নিলেও অংশগ্রহণ করেনি কোন বাংলাদেশী এয়ারলাইন্স। কোনো একসময় দুবাই এয়ার শোতে বাংলাদেশও অংশগ্রহণ করবে এমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।

এই এয়ার শোতে মূলত বিভিন্ন দেশের সামরিক জেট এবং বাণিজ্যিক বিমানের নানা কসরত দেখানো হয়। বিভিন্ন দেশের এয়ারলাইন্সের প্যাভিলিয়নে তাদের নিজ নিজ এয়ারলাইন্সের অত্যাধুনিক প্রযুক্তি ও নানাবিধ সুযোগ সুবিধাসমূহ প্রদর্শন করে থাকে। পাঁচ দিনব্যাপী এই এয়ার শো দেখতে প্রতিদিন দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক ভিড় করছে। 

প্যাভিলিয়নে বিভিন্ন এয়ারলাইন্সসমূহ তাদের নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কে পর্যটকদের অবহিত করে এবং ভবিষ্যতে তারা নতুন কোন কোন প্রযুক্তি এয়ারলাইন্সে যুক্ত করতে যাচ্ছে তাও তুলে ধরে। এবারের এয়ারশোতে প্রদর্শিত হয়েছে সামরিক জেট, অত্যাধুনিক ড্রোন, বাণিজ্যিক বিমান, ব্যক্তিগত ও ব্যবসায়িক জেট এবং হেলিকপ্টারসহ প্রায় দুই শতাধিক বিমান। 

এই এয়ার শোতে বিশ্বের ৯৫টি দেশের উড়োজাহাজ শিল্পের সাথে জড়িত ১৪০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রায় দুই শতাধিক আকাশ ও মহাকাশ যান ছিল এবারের প্রদর্শনীতে। বাংলাদেশও একসময় দুবাই এয়ার শোতে অংশগ্রহণের মাধ্যমে নিজ দেশের এয়ারলাইন্সের প্রযুক্তিগত উন্নয়নসহ বিভিন্ন দিক তুলে ধরবে এমনি প্রত্যাশা সকলের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত