‘পাওয়ার খাটিয়ে’ সাংবাদিকের ব্যবস্থা নেবেন তানজিন তিশা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৮:০৭ পিএম

বুধবার রাতে অভিনেত্রী তানজিন তিশার হাসপাতালে ভর্তি করা হয়। এই নিয়ে গতকাল সামাজিক মাধ্যম ছিল আলোচনায় মুখর। ওইদিন মধ্যরাতে ঘুমের ওষুধ সেবন করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে সেখান থেকে রাজধানীর পান্থপথের বেসরকারি একটি হাসপাতালে নেয়া তিশাকে।

বিষয়টি নিয়ে কথা বলতে চায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। এ বিষয়ে চ্যানেলটিকে বলেন, সাংবাদিকরা প্রশ্ন করলেই উত্তর দিতে বাধ্য নই আমি। আপনি প্রথম এই প্রশ্ন করেছেন, তাই আপনাকে ছাড় দিলাম। এরপর কেউ সাহস করে আমাকে এই প্রশ্ন করলে আর ছাড় দেয়া হবে না। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে―এটা আমি প্রমিজ করলাম। আপনি এই কথাটা অন্য সব সাংবাদিককে বলে দেন ভাইয়া।

এরপরই সাংবাদিকদের চাকরিচ্যুত করার হুমকি দিয়ে তিনি বলেন, নিউজ তো অনেক পরের কথা, আমি তো তখন উড়ায় ফেলব! বাট, এখানে মুখ দিয়েও কেউ যদি বলে বা আমি শুনতে পাই কারও নাম, তাহলে আমার পাওয়ার খাটিয়ে, এমনকি যতবড় পাওয়ার খাটানো যায়, সেই পাওয়ার খাটিয়ে আমি যা করার করব। আমি আপনাকে ডিরেক্টলি বলে দিচ্ছি ভাইয়া। কারণ, এটি একজন মেয়ের জন্য খুবই সেনসেটিভ।

তিনি বলেন, তাদের জীবনের অর্ধেক শেষ করার জন্য যা করার আমি করব, এজন্য আমি একেবারেই প্রস্তুত। এটা যেকোনো মেয়ের জন্য খুবই স্পর্শকাতর একটি বিষয়। আর আমি এখনই মুশফিক আর ফারহানকে নিয়ে কোনো কথা বলব না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত