কুড়িগ্রামে কমদামে শাকসবজি বিক্রি করছে ছাত্রলীগ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০২:২৫ এএম

কষ্ট করে ফলানো কৃষকের জমি থেকে বিভিন্ন প্রকার শাকসবজি পাইকারি দামে কিনে, স্বল্পমূল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে বিক্রি করছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এ কর্মসূচি চলমান থাকবে বলে জানা গেছে। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রামের খলিলগঞ্জ বাজারে এসব শাকসবজি বিক্রি করা হয়।

সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সরাসরি কৃষকের জমি থেকে বিভিন্ন প্রকার শাকসবজি পাইকারি দরে কিনে এনে খলিলগঞ্জ বাজারে আনুষ্ঠানিকভাবে প্রতিটি লাউ ২০ টাকা, প্রতি কেজি ফুলকপি ২০ টাকা, মুলা ২০ টাকা ও প্রতি আঁটি বিভিন্ন প্রকার শাক ১-২ টাকায় বিক্রি করছেন। গতকাল শুক্রবার প্রথম দিনে পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে এসব সবজি বিক্রি করা হয়।

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এই কর্মসূচি শুরু করেছি। সরাসরি কৃষকের জমি থেকে বিভিন্ন শাকসবজি পাইকারি দরে কিনে এনে ওই দরেই বিক্রি করছি বাজারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত