ঢাকা মেডিকেল কলেজ থেকে নবজাতকসহ ২ মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০১:১৭ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে এক মেয়ের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির বয়স আনুমানিক ১ দিন।

আজ শনিবার (১৮ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেলের ধোপাখানা গেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কথা হলে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রহমান জানান, খবর পেয়ে সকালে ঢাকা মেডিকেলের ধোপাখানা ৫ নম্বর গেটের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ নবজাতকটিকে সেখানে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।

এদিকে হাসপাতালটির জরুরি বিভাগের সামনে সরকারি এ্যাম্বুলেন্স পার্কিংয়ের জায়গা থেকে অজ্ঞাতনামা (৫৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আল মোমেন জানান, হাসপাতালের ক্যাম্প পুলিশের মাধ্যমে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে ওই ব্যক্তি ভবঘুরে। কয়েকদিন ধরে হাসপাতাল চত্বরে ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত