বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৯:৪৯ এএম

রাজধানীর কলাবাগান ভূতের গলির একটি বাসায় বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।

আজ রবিবার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে কলাবাগান নর্থ রোড ভূতের গলির ৬৯/১ নম্বর বাড়ির পিছনে এই ঘটনা ঘটে। 

এসব তথ্য নিশ্চিত করে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তি বৈদ্যুতিক তার চুরি করার জন্য বাড়িটির গ্রিল বেয়ে ছাদে উঠেছিল। সেখানে অনেকগুলো তার কেটে জমা করেছে। পরবর্তীতে কোন একটি তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। এরপর দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, ওই ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত