নিক জোনাসকে বিয়ের পর থেকে লস অ্যাঞ্জেলসের বাসিন্দা হয়ে যান প্রিয়াঙ্কা চোপড়া। মেয়ে মালতী মেরিকে নিয়ে থাকেন সেখানে, বাড়িও কিনেছেন। ফলত ভারতে যে পাকাপাকিভাবে ফেরার সম্ভাবনা নেই, তা সহজেই বলে দেওয়া যায়। এবার বিক্রি করে দিলেন নিজের বাড়িও।
লোখন্ডওয়ালার করণ অ্যাপার্টমেন্টের ৯ তলায় ছিল অভিনেত্রীর দুটি ফ্ল্যাট। মোট ২,৩০০০ স্কয়ার ফিট এলাকা নিয়ে অবস্থিত। খবর বলছে, ফ্ল্যাট বিক্রি করে ৭ কোটি রুপি পেয়েছেন পিগি চপস।
এর আগে এপ্রিল মাসেও লোখান্ডওয়ালার একটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই ফ্ল্যাটেরও দাম নিয়েছিলেন ৭ কোটি। এক ডেন্টিস্ট দম্পতিকে ফ্ল্যাট দিয়েছিলেন প্রিয়াঙ্কা, যারা ২০২১ থেকে সেখানে ভাড়া থাকতেন। ১,৭৮১ স্কোয়ার ফিটের কার্পেট এরিয়া আর সঙ্গে ৪৬৫ স্কোয়ার ফিটের ছাদ। এটার ভাড়া ছিল ২.১১ লাখ রুপি প্রতি মাসে।
চলতি মাসেই আমেরিকার বাড়িতে দিওয়ালি পার্টি দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস। যাকে নিকের ভাই জো-ও হাজির হয়েছিলেন। অতিথি হিসেবে আসেন প্রীতি জিন্তা আর জিন গুডএনাফ। জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে শেষ দেশে এসেছিলেন প্রিয়াঙ্কা।
