গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নতুন অতিথি হয়ে এসেছে বিরল প্রজাতির হরিণ প্রজাতির এন্টিলোপ গোত্রের একটি নারী নীলগাই। দলছুট হয়ে পাশের দেশের একটি নীলগাই সীমান্ত পার হয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঢুকে পড়ে। এ সময় স্থানীয়রা ধাওয়া করে ধরলে পরে বিজিবি ও বন বিভাগের লোকজন সেটি উদ্ধার করে দিনাজপুরের জাতীয় উদ্যান রামসাগর চিড়িয়াখানায় রাখেন। পরে বন বিভাগের সিদ্ধান্তে নীলগাইটিকে সাফারি পার্কে আনা হয়।
এখন সাফারি পার্কের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে নীলগাইটি।
গত বৃহস্পতিবার ভোরে এটিকে আনা হয় পার্কে। গত বুধবার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকা পাড়িয়া ইউনিয়নের ফকিরভিটা গ্রামে নীলগাইটি ধরা পড়ে। এখন সেটি সাফারি পার্কের নতুন বাসিন্দা।
