নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’র (এবিটি) এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছ এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তার জাহিদ হাসান (২৭) বিভিন্ন মাধ্যমে জিহাদের ময়দানে শরিক হওয়ার জন্য উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশবিরোধী পরিকল্পনা করে আসছিল বলে জানায় এটিইউ। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এটিইউ। এর আগে শুক্রবার রাতে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থ ানাধীন বেতকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড ও জিহাদি বই জব্দ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহিদ বেতকা ইউনিয়ন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন। তার সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে আনসারুল্লাহ বাংলা টিমের মতবাদ প্রচারের জন্য উগ্রবাদী বই ও প্রচারপত্র তৈরি করতেন। তার সহযোগী অন্যান্য আইডির সঙ্গে এনক্রিপ্টেড গ্রুপে পোস্ট, প্রশিক্ষণের ভিডিও এবং জিহাদের ময়দানে শরিক হওয়ার জন্য উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশবিরোধী পরিকল্পনা করে আসছিল।
×
