কুমিল্লা-১০ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। এই আসনের বর্তমান এমপি অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
আজ রবিবার দুপুর ১টার দিকে তিনি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
তিনি বলেন, এতদিন সাংবাদিকতার মধ্যে দিয়ে মানুষের সেবা করেছি এবার সরাসরি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আমার এলাকার সুবিধাবঞ্চিত মানুষের সেবা করতে চাই।
তিনি অভিযোগ করেন, আমাদের আসনের বর্তমান এমপিকে গত ১০ বছরে দশবারও মানুষ এলাকায় দেখতে পায়নি। তাই মানুষের চাপে আমি বাধ্য হয়ে মনোনয়ন সংগ্রহ করেছি।
কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলাসহ তিন উপজেলা নিয়ে গঠিত হয় সংসদীয় কুমিল্লা-১০ আসন।
