লোহিত সাগরে জাহাজ ‘ছিনতাই’ করেছে হুতি: ইসরায়েল

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১০:১০ পিএম

লোহিত সাগরে তুরস্ক ছেড়ে আসা ভারতগামী একটি কার্গো জাহাজ ‘ছিনতাই’ করেছে ইয়েমেনের হুতিরা। রবিবার (১৯ নভেম্বর) তারা জাহাজ ‘ছিনতাই’ করে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন এবং একটি জাপানি সংস্থা এটির পরিচালনার দায়িত্বে ছিল।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জাহাজটির ইসরায়েলি মালিকানা অস্বীকার করেছে। তারা জানিয়েছে, জাহাজটিতে কোনো ইসরায়েলি নাগরিক ছিল না।

আইডিএফের ভাষ্য অনুযায়ী, এমন সময় ঘটনাটি ঘটল যখন হুথি সতর্ক করেছিল তারা ইসরায়েলের ওপর আরো আক্রমণ করবে এবং লোহিত সাগরে ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তু করতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত