পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন

কেউ নির্বাচনে অংশ না নিলে অপেক্ষা করা হবে না

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৩:১০ এএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘আমরা আশা করছি জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। তবে কোনো দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে তাদের জন্য অপেক্ষা করা হবে না।’

গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে আইডিডিবির উদ্যোগে আয়োজিত ‘দক্ষিণ এশিয়ায় নির্বাচন ও এ অঞ্চলের প্রভাব : গণতন্ত্র ও সংবিধানের ধারাবাহিকতা’ শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

ভারতের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি গৌতম  লাহিড়ী বলেন, বাংলাদেশের জনগণ ঠিক করবে কীভাবে নির্বাচন হবে। এ বিষয়ে বাইরের কারও কিছু বলার সুযোগ নেই। সেমিনারে বক্তব্য দেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, এডিটরস গিল্ডের প্রেসিডেন্ট মোজাম্মেল বাবু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত