নামী ফটোগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা রস ম্যাকডোনেলের মরদেহ উদ্ধার করেছে নিউইয়র্ক পুলিশ। গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন ম্যাকডোনেল। ৫৪ বছরের এ নির্মাতাকে সবশেষ গত ৪ নভেম্বর কুইন্স সৈকতে দেখা গিয়েছিল। তার মরদেহটি সেখান থেকেই উদ্ধার করেছে পুলিশ।
ম্যাকডোনেলের ডিএনএ পরীক্ষার পর আইনশৃঙ্খলা বাহিনী তার পরিচয় নিশ্চিত করেন। কারণ তার শরীর স্বাভাবিক অবস্থায় ছিল না। গত ৭ নভেম্বর নির্মাতার লক করা বাইকটি বিচের পাশে পাওয়া যায়। সেটি ধরেই তদন্ত চালায় পুলিশ।
২০২১ সালে ‘দ্য ট্রেড’ সিরিজের জন্য সেরা সিনেমাটোগ্রাফার হিসেবে পুরস্কৃত হন রস ম্যাকডোনেল। তার প্রথম ফিচার ছবি ‘কলোনি’। যা টরন্টো চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছিল এবং আইডিএফএ পুরস্কার পায়। ২০১৮ সালে তার পরিচালিত ‘এলিয়ান’ ছবির জন্য এমিতে মনোনীত হন। এছাড়া তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন।
