ব্যাংকের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৪:০৭ এএম

ব্যাংক স্থাপনা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে সব ব্যাংকের প্রতি সতর্কতা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।

দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়, ব্যাংক স্থাপনার (শাখা, উপশাখা, নিজস্ব/ভাড়াকৃত ভবন ইত্যাদি) প্রবেশ পথে, অভ্যন্তরে, বাইরে চতুর্দিকে স্থাপিত বা স্থাপিতব্য সিসিটিভি বা আইপি ক্যামেরা অথবা স্পাই ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ যাতে প্রয়োজনে নিকটস্থ থানা-পুলিশ পেতে পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত