পুলিশের মার থেকে সমর্থককে বাঁচাতে ছুটে যান মার্তিনেজ

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০২:৪৯ পিএম

গোল পোস্টের নিচে নিজেকে সপে দিয়েছিলে এমি মার্তিনেজ। তাতে ৩৬ বছর পর শিরোপা জয়ের অন্যতম নায়ক বনে যান তিনি। এবার মারাকানায় সমর্থককে যখন লাঠি পেটা করছিল পুলিশ। তখন তাকে বাঁচাতে ছুটে যান গ্যালারির দিকে। নিচে ঝাঁপিয়ে পড়েছিলেন সমর্থককে রক্ষা করতে।

আজ ভোরে সুপার ক্লাসিকোর ফিক্সচারে শুরুটাই হয়েছিল তিক্ত অভিজ্ঞতা দিয়ে। গ্যালারিতে দুই পক্ষের হাতাহাতিতে ম্যাচ পিছিয়ে যায় অনেকটা। এমনকি তাতে যুক্ত হয় পুলিশও। দুই পক্ষের দর্শকদের সামাল দিতে লাঠিচার্জের আশ্রয়ও নিয়েছিলেন স্থানীয় পুলিশ। তাতে বেশ কয়েকজন সমর্থক আহতও হয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম এবং এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই পক্ষের উত্তেজনা থামাতে আর্জেন্টাইন সমর্থকদের ব্যাপক আকারে লাঠিচার্জ করছে স্থানীয় পুলিশ। গ্যালারির উত্তেজনা ছড়িয়ে পড়ে মেসিদের মাঝেও। মাঠ ছেড়ে যাওয়ার আগে এমিলিয়ানো মার্টিনেজ গ্যালারির বাঁধা টপকে ঝাপিয়ে পড়েন পুলিশের লাঠিচার্জ থেকে সমর্থকদের বাঁচাতে। পরে অবশ্য তাকে সরিয়ে নেওয়া হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত