নাচতে গিয়ে মঞ্চে পড়ে গেলেন শাহিদ কাপুর, ভিডিও ভাইরাল

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০২:৪১ পিএম

গোয়ায় শুরু হয়েছে ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন অভিনেতা শাহিদ কাপুর। কিন্তু নাচতে গিয়ে মঞ্চে যা হল, তেমন কিছু যে আদৌ হতে পারে ভাবতে পারেননি শাহিদও।

পরনে লেদারের কালো পোশাক, ছোট করে চুল কাটা, চোখে রোদচশমা। মঞ্চে নাচছেন শাহিদ। তাকে ঘিরে রয়েছেন বেশ কিছু নৃত্যশিল্পী। নিজের ছবির সব হিট গানে পা মেলাচ্ছেন শাহিদ। ঘুরে গিয়ে নাচতে যাবেন, ঠিক সেই সময় মঞ্চে আচমকা পড়ে যান অভিনেতা। কিন্তু অপ্রস্তুত হওয়ার আগেই নিজেকে সামলে ফের নাচতে শুরু করে দেন।

ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যালে। তবে অভিনেতার আচমকা পড়ে যাওয়ার পর দর্শক তার নামে ধ্বনি দেওয়ায় অভিনেতার মনোবল বাড়ে। পারফরম্যান্স শেষে উড়ন্ত চুমু ছুড়ে দেন শাহিদও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত