অবশেষে নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিল জাপা

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। আজ বুধবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বনানী কার্যালয়ে নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

নির্বাচনে যাওয়ার বিষয়ে জাপা মহাসচিব দেশ রূপান্তরকে বলেন, নির্বাচন কমিশন, সরকার এবং বিভিন্ন পক্ষের আশ্বাস পেয়েছি নির্বাচন সুষ্ঠু হবে। তাই জাতীয় পার্টির চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনে যাওয়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত