আ.লীগ নেতাকে পিষে দিল নিয়ন্ত্রণ হারানো বাস

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৫:১৬ পিএম

বগুড়ার দুপচাঁচিয়াতে নিয়ন্ত্রণ হারানো এক বাসের ধাক্কায় পথচারী জাবেদ আলী (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মৃত জাবেদ আলী উপজেলার বেলহালী গ্রামের মৃত পিয়ার আলী ছেলে। তিনি চৗমুহনী বাজারে চাতাল ব্যবসায়ী ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার চৌমুহনী বাজারে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বগুড়া থেকে নওগাঁগামী একটি বাস চৌমুহনী এলাকায় পৌঁছালে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশের এক বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জাবেদ আলী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

ঘটনাস্থল থেকে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ লাশ উদ্ধার করে ও বাসসহ চালককে আটক করে।

আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে ও বাসসহ চালককে আটক করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত