প্রাইম ব্যাংক ও মেটলাইফের মধ্যে চুক্তি স্বাক্ষর

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম

মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক। সম্প্রতি ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়। 

মেটলাইফ বিশ্বব্যাপী স্বীকৃত বাংলাদেশের শীর্ষ স্থানীয় লাইফ ইন্সুরেন্স কোম্পানি। বাংলাদেশে যার এক মিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে। এই চুক্তির ফলে প্রাইম ব্যাংকের মাধ্যমে যেসব গ্রাহকদের বেতন প্রক্রিয়া সম্পন্ন হয়, সেই সব গ্রাহকবৃন্দ মেটলাইফ বাংলাদেশ থেকে লাইফ ইন্সুরেন্স কভারেজ সুবিধা পাবেন। 

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং মেটলাইফ বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ করপোরেট বিজনেস অফিসার নাফিস আক্তার আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় প্রাইম ব্যাংকের হেড অব ওয়েলথ ম্যানেজমেন্ট এম এম রবিউল হাসান এবং মেটলাইফ বাংলাদেশের এসইভিপি অ্যান্ড হেড অব ব্যাংকাসুরেন্স মোহাম্মদ আসিফ শামসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত