ইয়েমেনের একাধিক ড্রোন গুলিতে ভূপাতিত: যুক্তরাষ্ট্র

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৭:০৮ পিএম

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া একাধিক ড্রোন গুলি চালিয়ে ভূপাতিত করেছে লোহিত সাগরে টহলরত মার্কিন যুদ্ধজাহাজ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মার্কিন কেন্দ্রীয় কমান্ড এই কথা জানিয়েছে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইয়েমেনের স্থানীয় সময় সকালে হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা থেকে একাধিক ড্রোন ছোড়া হয়। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস থমাস হাডনার থেকে গুলি করে এসব ড্রোন ভূপাতিত করা হয়। তবে হুতি বিদ্রোহীদের হামলায় জাহাজ এবং ক্রুদের কোনো ক্ষতি হয়নি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর হুতিরা নিজেদের ইরানের মিত্র ও প্রতিরোধ অক্ষের অংশ ঘোষণা করে। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতিরা ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত