ষষ্ঠ দফা অবরোধের দ্বিতীয় দিনে ২০ নেতাকর্মী গ্রেপ্তার, দাবি বিএনপির

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৭:২৪ পিএম

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে সারাদেশে বিএনপির ডাকা ষষ্ঠ দফা অবরোধের ২য় দিন (বৃহস্পতিবার) চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএনপি নেতাকর্মীরা।

অবরোধকে কেন্দ্র করে গতকাল বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিএনপির ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন দাবি করেছেন মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ইদ্রিস আলী।

গ্রেপ্তার বিএনপি নেতাকর্মী হলেন- উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা কাজী মিন্টু, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপি নেতা মো. ফারুক, সাতকানিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক শওকত আলী, নগরের চকবাজার ওয়ার্ড ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন, চান্দগাঁও থানা যুবদল নেতা মোরশেদ ফয়সাল, মোহরা যুবদল নেতা নুরুল আবছার, পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদল নেতা মো. আলাউদ্দিন, হাটহাজারী পৌরসভা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়ার্ড কাউন্সিলর এম এ শুক্কুর, ফতেয়াবাদ এলাকার বিএনপি নেতা আমজাদ আলী, যুবদল নেতা খোরশেদ আলম, ছাত্রদল নেতা কামরুল ইসলাম শিহাব, শহিদুল ইসলাম হৃদয়, মোহাম্মদ রাকিব, তৌহিদুল ইসলাম, সাঈদুল হোসেন অভি, আবুল খায়ের জিসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত