তেঁতুলিয়ায় ৫ দিন নিখোঁজের পর যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৫:২১ পিএম

পঞ্চগড়ের তেতুঁলিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর আজিম উদ্দীন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তেতুঁলিয়া মডেল থানা পুলিশ ।

শুক্রবার (২৪ নভেম্বর) জুম্মার নামাজের পর গোবরা নদীর রোজির বাঁধ এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক তেতুঁলিয়া উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক পাঁচদিন আগে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। শুক্রবার জুম্মার নামাজের পর গোবরা নদীর রোজির বাঁধ এলাকায় এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে তেতুঁলিয়া থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহদেহটি ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান।

পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত