ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে যা বললেন ফিলিস্তিনি তরুণী

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৮:৪৯ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে যুদ্ধবিরতির প্রথম দিন কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছে ৩৯ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে একজন মারাহ বাকের। শুক্রবার রাতে জেরুজালেমের বেইট হানিনায় তার মায়ের বাড়িতে পৌঁছেছেন তিনি। 

মারাহ বাকের সাংবাদিকদের বলেছেন, অনেক মানুষের মৃত্যুর পর বন্দি বিনিময় চুক্তি হয়েছে। বিষয়টি আমাদের কোনো অনন্দের দেয়নি, বরং অস্বস্তিকর করে তুলেছে। তিনি আরো বলেন, চুক্তির খবরটি আমাদের কাছে বিস্ময়কর লেগেছিল।

মারাহ বাকেরকে আটক করা হয় ২০১৫ সালে। তখন তার বয়স ছিল ১৬ বছর। তার বিরুদ্ধে অভিযোগ ছিল- তিনি ইসরায়েলের সীমান্ত পুলিশের এক কর্মকর্তার ওপর ছুরি হামলা চালন। এই অভিযোগে তার সাড়ে ৮ বছরের জেল হয়েছিল।

মুক্তি পাওয়া ৩৯ জনের মধ্যে ২৪ নারী এবং ১৫ জন বালক রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল- পাথর ছোড়া থেকে শুরু করে খুনের চেষ্টার। বেশ কয়েকজন দোষী সাব্যস্ত হয়েছিলেন। সূত্র: বিবিসি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত