সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। প্রতিষ্ঠানটিতে ক্যালিব্রেশন এবং কোয়ালিফিকেশন ডিপার্টমেন্ট (সিকিউডি) বিভাগে সহকারী ব্যবস্থাপক/ সিনিয়র নির্বাহী পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি।
বিভাগ: ক্যালিব্রেশন এবং কোয়ালিফিকেশন ডিপার্টমেন্ট (সিকিউডি)
পদ: সহকারী ব্যবস্থাপক/ সিনিয়র নির্বাহী
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি।
অন্যান্য যোগ্যতা: ক্যালিব্রেশন সংশ্লিষ্ট সরঞ্জাম বিষয়ে দক্ষ থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: পুরুষ।
প্রার্থীর বয়স: ২৫ থেকে ৩৫ বছর।
কর্মস্থল: গাজীপুর ।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ০২ ডিসেম্বর ২০২৩
সূত্র: বিডিজবস
