বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টে ঘরের মাঠে পরাজয়ের তেতো স্বাদ পেতে হয়েছিল নিউজিল্যান্ডকে। তবে সেই ঘটনার পেরিয়ে গেছে দীর্ঘ দিন। ক্রিকেটের অংশ হিসেবে মনে করে সেই স্মৃতি নিয়ে খুব একটা বিচলিত নন কিউই কোচ লিউক রঙ্কি। বরং বাংলাদেশ সফরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়তে চান তিনি।
উইকেট প্রসঙ্গে রঙ্কি বলেন, ‘এখনো মন্তব্য করার সময় আসেনি। দুদিন বাকি আছে। তবে আবহাওয়া বেশ চমৎকার। একদিন পর কী অবস্থা দাঁড়ায় তা দেখে সিদ্ধান্ত নেয়া হবে।’
নিউজিল্যান্ড বহরে স্পিনারদের সংখ্যা কম না। বাংলাদেশের মাটিতে দিনশেষে যে লড়াইটা ঘূর্ণির হবে তা নিশ্চিত। কোচ জানান, ‘বাংলাদেশে খেলার ধরনটাই এমন। তবে সিলেটে পেস ও বাউন্স থাকার কথা। তবে আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি। টেস্টে পরিস্থিতি বদলাবে, সেইটাই স্বাভাবিক।’
মঙ্গলবার প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল।
