এইচএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৮:১৬ পিএম

গাজীপুরের শ্রীপুরে এইচএসসি পরীক্ষায় ফেল করায় এক ছাত্রী আত্মহত্যা করেছে। 

আজ রবিবার এইচএসসির ফলাফল পাওয়ার পর ফারজানা আক্তার (২০) নামে ওই ছাত্রী আত্মহত্যা করে।

ফারজানা মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

জানা গেছে, নিজ বাড়িতে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে ফারজানা। স্বজনরা দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

তবে পুলিশ বলছে, কোনো অভিযোগ না থাকলে স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।

নিহত ফারজানা আক্তার পাশের বাঘের বাজার এলাকার বানিয়ার চালা গ্রামের সুরুজ আলীর মেয়ে। এ খবরে গ্রামের শোকের ছায়া নেমে আসে।

শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুছ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত