আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের দিনাজপুর অঞ্চলের সম্মেলন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৯:২০ পিএম

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের দিনাজপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়। সম্প্রতি দিনাজপুরে গম ও ভূট্টা গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার।

বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক মোছা. পারুল নাহার, মহাব্যবস্থাপক জেড. এম. হাফিজুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুরের পরিচালক মো. আব্দুস সামাদ, জেলা কমাডেন্ট মোঃ হাছান আলীসহ ব্যাংকের নির্বাহীবৃন্দ উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন। দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন সম্মেলনে সভাপতিত্ব করেন। উক্ত অঞ্চলের সকল ব্যবস্থাপকসহ কর্মকর্তা-কর্মচারীগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি ২০২২-২৩ অর্থছরের শাখা ভিত্তিক মূল্যায়ণ পর্যালোচনা করেন এবং ২০২৩-২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের কৌশল নির্ধারণপূর্বক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সফল উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় অবদান রাখার জন্য সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত