হুসেইন মোহাম্মদ এরশাদের ছেলে পাননি জাপার মনোনয়ন 

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী তালিকায় জায়গা হয়নি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদের। এরশাদ মারা যাওয়ার পর তার আসন রংপুর ৩ থেকে উপ নির্বাচনে বিজয়ী হন তার ছেলে সাদ এরশাদ।

এবার সাদের আসনে প্রার্থী হন স্বয়ং জাপা চেয়ারম্যান জি এম কাদের। আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চুন্নু জানান, সাদ মনোনয়ন কেনেননি, তাই তাকে তালিকায় রাখা হয়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত