আর্জেন্টিনার হৃদয় ভেঙে ফাইনালে জার্মানি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৫:২০ পিএম

আর্জেন্টিনা বনাম জার্মানি। এ দুই ফুটবল দেশের দ্বৈরথ মানেই টানটান উত্তেজনা, ইতিহাসের পাতায় চলে যাওয়া। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালেরও ফিরে এলো সেই প্রতিযোগিতার রেশ। জার্মানির চিরচেনা দ্রুতগতির কাউন্টার অ্যাটাক আর আর্জেন্টিনা লাতিন ঐতিহ্যের ছোট ছোট পাসের আক্রমণ। ইন্দোনেশিয়ার সুরাকার্তার মানাহান স্টেডিয়ামে চমৎকার ফুটবল শৈলী দেখালো দুদেশের তরুণেরা। তবে শেষ হাসি ফুটেছে জার্মানির আর্জেন্টিনার তরুণদের ঠোটে। ৩-৩ এ সমতায় থাকা ম্যাচ পেনাল্টিতে গড়ালে কনস্টানটিন হেইডের বীরত্বে জয় পায় জার্মানি। 

হ্যাটট্রিকে ৩-৩ সমতা ফিরিয়ে ম্যাচকে টাইব্রেকারে টেনে নিয়ে যান অগাস্তিন রবার্তো

সমানে সমানে লড়াই চলা সেমিফাইনালটির প্রথমার্ধ শেষ হয় আর্জেন্টিনার এগিয়ে থাকার মাধ্যমে। ২-১ গোলের লিড নিয়ে। দ্বিতীয়ার্ধে জার্মানি দুই গোল করে এগিয়ে যায় জার্মানি। ইনজুরি টাইমের শেষ মিনিটে রবার্তোর হ্যাটট্রিক করা গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে।

ম্যাচের দশ মিনিটের মাথায় জার্মানির হয়ে গোল করেন প্যারিস ব্রুনার। কঠিন অ্যাঙ্গেল থেকে থেকে নেওয়া শটে ডেডলক ভাঙেন এই জার্মান তরুণ। আর্জেন্টিনাকে এরপর সমতায় ফেরান অগিস্তিন রবার্তো, ৩৬তম মিনিটে। স্বস্তি ফেরে আর্জেন্টিনা শিবিরে। আর প্রথমার্ধের একেবারে শেষ সময়ে রর্বাতোর দ্বিতীয় গোল লিড এনে দেয় আলবিসেলেস্তেদের। 

দ্বিতীয়ার্ধে আরও জমে ওঠে খেলা। ৫৮ মিনিটে আবারও লক্ষ্য খুঁজে পান বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলা প্যারিস ব্রুনার। ১০ মিনিট বাদে ম্যাক্স মোয়েরস্টেডের গোলে লিড পেয়ে যায় জার্মান তরুণেরা। আক্রমণ-পাল্টা আক্রমণের খেলা যখন উত্তেজনার চূড়ায় তখন ইনজুরি টাইমের শেষ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে আর্জেন্টিনাকে খেলায় ফেরান রিভারপ্লেতের ফরোয়ার্ড রবার্তো।

পেনাল্টিতে গড়ানো ম্যাচে প্রথম দুই শট থেকেই গোল দিতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। জার্মান গোলরক্ষক হেইড ঠেকিয়ে দেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো ও ক্লডিও এচেভেরির শট। 

টাইব্রেকারে আর্জেন্টিনার দুটি শট ঠেকিয়ে নায়ক জার্মান গোলরক্ষক কনস্টান্টিন হেইড

এর পর জার্মানির নেওয়া তৃতীয় শটটি ঠেকিয়ে দেন আর্জেন্টিনার বদলী গোলরক্ষক ফ্রাঙ্কো ভিলালবা। তাতে আর লাভ হয়নি। গোল মিস করার খেসারত দিয়ে ষষ্ঠবারের মতো সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো আর্জেন্টাইন তরুণদের। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে উঠল জার্মানি। 

সন্ধ্যায় ফ্রান্স ও মালি মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত