জামালপুরে বশেফমুবিপ্রবি দিবস উদযাপিত

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৬:১৬ পিএম

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) দিবস উদ্‌যাপিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ষষ্ঠ বছর পার করে সপ্তম বছরে পদার্পণ করল।

আজ মঙ্গলবার সকাল থেকে দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

কর্মসূচির শুরুতেই উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খানের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান সরকার, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, ইইই বিভাগের চেয়ারম্যান ড. মো. রাশিদুল ইসলাম, গণিত বিভাগের চেয়ারম্যান রিপন রায়, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. আল মামুন সরকার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত