মোবাইল ছাড়া এখন আমরা একটি মুহূর্তও কল্পনা করতে পারি না। সকালের অ্যালার্ম থেকে ফিটনেস ট্র্যাকিং, মেসেজ থেকে মেল, সব কিছুই এখন ফোনবন্দি। মোবাইলে চার্জ পুরো আছে কি-না, তা নিয়ে সব সময়েই অনেকে ভীষণ উদ্বিগ্ন থাকেন। ফোনে পুরো চার্জ না থাকলেই মেজাজ বিগড়ে যায়। দিনের বেশির ভাগ সময়েই ফোনে চার্জারের তার গোঁজা থাকে। তবে এই অভ্যাস ফোনের জন্য মোটেও ভালো নয়। এতে মোবাইলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে।
মোবাইলের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার কয়েকটি ৭ উপায় জেনে নিন
১. মোবাইলে ২০ শতাংশ চার্জ থাকলে তবেই ফোন চার্জে বসান।
২. ৮০ শতাংশ চার্জ হয়ে গেলে চার্জার খুলে নিন।
৩. সারা রাত ফোনে চার্জার গুঁজে রাখবেন না।
৪. ফোন গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে চার্জারের প্লাগটি বন্ধ করুন।
৫. নতুন ফোন বার বার চার্জে বসাবেন না, এতে ব্যাটারির ক্ষতি হবে।
৬. ব্যাটারির খরচ কম করতে স্ক্রিনের ব্রাইটনেট সব সময়ে কমিয়ে রাখুন।
৭. চার্জ করার সময়ে ফোনে কোনো রকম অ্যাপ ব্যবহার করা, গেম খেলা উচিত নয়। এতে ব্যাটারি দ্রুত নষ্ট হয়। চার্জ হয়ে গেলে তবেই ফোন ব্যবহার করুন।
